Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : রবিবার, ৭ আগস্ট, ২০২২
rajnagar breastfeeding week1

‘মাতৃদুগ্ধ পান এগিয়ে নিতে শিক্ষা ও সহযোগিতা বাড়াতে হবে’ এ প্রতিপাদ্য নিয়ে রাজনগরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে প্রান্তিক পর্যায়ের নারীদের সচেতন করতে র‌্যালী ও আলোচনা সভা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন বাস্তবায়নে কাজ করেছে বেসরকারী সংস্থা ‘সীমান্তিক’ নতুন দিন প্রকল্প। 

রবিবার সকালে উপজেলার দাশপাড়া কমিউনিটি ক্লিনিকে আয়োজিত র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আফজালুর রহমান।

rajnagar breastfeeding week1

রাজনগর সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য এনামুল হক চৌধুরীরর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সীমান্তিক নতুনদিন প্রকল্পের ডিসট্রিক্ট টিম লিডার রেজাউল ইসলাম, সীমান্তিক নতুনদিন প্রকল্পের উপজেলা ম্যানেজার আখতারুজ্জামান, কমিউনিটি মবিলাইজার মেবি রানী দেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও প্রান্তিক পর্যায়ে মাতৃদুগ্ধ দানকারী নারীরা।

এসময় জানানো হয়, মাতৃদুগ্ধদানের মাধ্যমে বছরে কয়েক লক্ষ শিশুর জীবন রক্ষা করা সম্ভব। নবজাতকের জন্য মায়ের দুধের বিকল্প নেই। শিশুর পরিপূর্ণ বিকাশে মাতৃদদুগ্ধ পানের ভূমিকা অনস্বীকার্য। তাই জেলার রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, জুড়ী, বড়লেখা ও কুলাউড়া উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ‘সীমান্তিক নতুন দিন’ প্রকল্পের আয়োজনে জনসচেতনতা বাড়াতে র‌্যালী ও আলোচনা সভা করার পাশাপাশি শিশুর মানসিক ও শারিরিক বিকাশে মায়েদের বিভিন্ন পরামর্শ দেয়া হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com