Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রোদের মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই বেশি কাজ করে- মেয়র ফজলু

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

বুয়েটের ইঞ্জিনিয়ারদের চেয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা রোদের মধ্যে দাঁড়িয়ে বেশি কাজ করে। বাংলাদেশে অর্থনীতি এই পর্যায়ের আসায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরই অবদান বেশি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবহেলা করার কোনো সুযোগ নেই। আমি তাদের মঙ্গল কামনা করি। মঙ্গলবার (৮ নভেম্বর)  দুপুরে মৌলভীবাজার পৌরসভার সভাকক্ষে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমনটা বলেছেন পৌর মেয়র মো. ফজলুর রহমান।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ(আইডিইবি) এর মৌলভীবাজার জেলা নির্বাহী কমিটির আহবায়ক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. ফজলুর রহমান ও বিশেষ অতিথি ২নং ওয়ার্ড কাউন্সিলর আসাদ হোসেন মক্কু।
আইডিইবি’র জেলা নির্বাহী কমিটির সদস্য সচিব আব্দুল মুনিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সড়ক ও জনপদের জেলা সেক্রেটারি আরিফ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, পাবেল আহমদ।
এর আগে, সকাল ১১ টায় শহরের পৌর মিলনায়তনের সামনে থেকে একটি র‍্যালী বের করে প্রেসক্লাব চত্ত্বর প্রদক্ষিণ করে পুনরায় আবার মিলনায়তনে এক হয়।
সভাপতির বক্তব্যে মো. কামরুজ্জামান বলেন, ১৯৬৯ সাল থেকে নিজেদের পদ মর্যাদা ও প্রাপ্ত সম্মানিসহ বিভিন্ন দাবী নিয়ে আন্দোলন করে আমাদের অসংখ্য নেতা কর্মীরা রাজপথে রক্ত দিয়েছেন। অনেকে চাকরি হারিয়েছেন, পুলিশের গুলিতে নিহত হয়েছেন, অনেক মায়ের বুক খালি হয়েছে। আজকের এই দিনে আমাদের সেই সব নেতা কর্মীদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com