Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

মৌলভীবাজারের রাজনগরে সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের হতদরিদ্র জনগোষ্ঠী ও কিশোরীদের পুষ্টি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৭ সাল থেকে একাধিক ফেইজে বিদেশী দাতাসংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও এফসিডিও’র সহযোগিতায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) সূচনা কর্মসূচী বাস্তবায়ন করেছে। সেভ দ্যা চিলড্রেনের নেতৃত্বে হেলেন কেলার ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ফিস ও আইডিই’র এতে কারিগরি সহায়তা দিয়েছে। চলতি বছরের ডিসেম্বরে এই প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে।

 

উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর ১১ হাজার ১০৫টি দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের অপুষ্টি দূরীকরণের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও উপকরণ সহায়তার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

 

রাজনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান। সূচনা প্রকল্পের জিসিডিও স্বপন কুমার নাইডুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আফজালুর রহমান, কৃষি কর্মকর্তা রেজাউল করিম, প্রণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, সিএনআরএস সূচনা প্রকল্পের জেলা সমন্বয়ক সৌরভ রায়, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা, নকুল চন্দ্র দাশ, সিএনআরএস’র ইউপিসি সাইকা উম্মাশি, রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, প্রকল্পের উপকারভোগী রুজিনা বেগম, প্রমা দাশ প্রমুখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com