Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বিএনপি-জামায়াত নেতাদের সাথে চেয়ারম্যান রাহেল হোসেন’র মতবিনিময়

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন।

বুধবার  (৭ আগস্ট) বিকালে মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় বিএনপি ও জামায়াতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, চলমান রাজনৈতিক পরিস্থিতি, এবং সাধারণ মানুষের সমস্যা-সমাধান নিয়ে খোলামেলা আলোচনা করেন।

 

চেয়ারম্যান রাহেল হোসেন বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকলেও উন্নয়ন ও জনকল্যাণের প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি আগে চেয়ারম্যান থাকাকালীন বাধ্য হয়ে আওয়ামিলীগের সাথে মিলে কাজ হয়েছে। কিন্তু আমি মনে প্রাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ লালন করি। আমি ইউনিয়নবাসীর সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই, দলমতের উর্ধ্বে থেকে।”

 

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্বাস আলী, মুন্সিবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি কদর মিয়া, সাধারণ সম্পাদক আছকান মিয়া, ইউনিয়ন জামায়াতের আমীর মো. শাহাবুদ্দীন, সাধারণ সম্পাদক মিছবাহুল হাসান, বণিক সমিতির সভাপতি আশিক মিয়া, সহ সভাপতি খালেদ মিয়া, ব্যবসায়ী সালাম খান প্রমূখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com