Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে এক ডাকাত গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
রাজনগরে এক ডাকাত গ্রেফতার

মৌলভীবাজারের রাজনগরে পুলিশের অভিযানে এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পশ্চিমখাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের পশ্চিমখাস এলাকার ইউনুছ আলীর ছেলে মমিন মিয়া (৩৫)।

 

পুলিশ জানায়, ২০১৭ সালে ফেঞ্চুগঞ্জ উপজেলায় একটি ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা (জিআর-৬৩/১৭) হলে আদালত পলাতক ডাকাতদের গ্রেফতার করতে পরোয়ানা জারি করে। ওই পরোয়ানা তামিল করতে রাজনগর থানার এএসআই সান্টু চন্দ্র দাস ও এএসআই মো. মিজানুর রহমানসহ একদল পুলিশ রাজনগর-ফেঞ্চুগঞ্জ সীমানা এলাকার পার্শ্ববর্তী পশ্চিমখাস গ্রামে অভিযানে যান। সেখান থেকে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামী মমিন আলীকে গ্রেফতার করা হয়।

 

এব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ডাকাত মমিনকে ধরতে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে আদালতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com