Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

রাজনগরে এতিম শিশুদের মাঝে শাহজালাল ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে দুইটি এতিমখানার অসহায় শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। বুধবার (০৪ জানুয়ারি) সকালে উপজেলার হাজী আব্দুল বাছিত খান দাখিল মাদরাসা ও জামেয়া আনোয়ারুল কুরআন মাদরাসার এতিমখানায় শীতার্ত শিশুদের মাঝে এসব কম্বল বিতরণ করে শাহাজালাল ইসলামী ব্যাংকের মৌলভীবাজার শাখা।

এসময় উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের ডিরেক্টর তাহেরা ফারুকের প্রতিনিধি মো. মশাহিদ, ব্যাংকের মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক একে রেজা চৌধুরী, হাজী আব্দুল বাছিত খান দাখিল মাদরাসার সভাপতি মো. আব্দুর রশিদ খান, জামেয়া আনোয়ারুল কুরআন মাদরাসার সভাপতি মাহমুদ খান, শাহজালাল ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার ফাহাদুর রহমান প্রমুখ।

 

গত কয়েকদিন ধরে মৌলভীবাজারে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। এই জেলায় প্রায়ই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করছে আবহাওয়া অধিদপ্তর। শীতে এতিম শিশু ও হতদরিদ্র জনগোষ্ঠীর কষ্টের কথা বিবেচনায় নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও কম্বল বিতরণের এই উদ্যোগ নেয়া হয়েছে। প্রতি বছর ব্যাংকের পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হয় বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com