Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু

রাজনগরে নিখোঁজের ২ দিন পর শিশুর লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের বেড়কুড়ি গ্রামে নিখোঁজের দুইদিন পর রাফি আহমদ (৬) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর ১ টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। রাফি ওই গ্রামের মৃত জাবিদ আলী লালনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাবাহারা ২ ভাই ও ২ বোনের মধ্যে রাফি আহমদ সবার ছোট ছিল। সোমবার সন্ধ্যা থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। শেষে পরিবারের লোকজন মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরী করেন। তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। সন্দেহমূলক বাড়ির পাশের ওই পুকুরে জাল ফেলে দেখা হয়। তবুও কোনো খোঁজ মেলে নি। হঠাৎ বুধবার দুপুরে ওই পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখেন বাড়ির লোকজন। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
শিশুটির চাচা মবশ্বির আলী বলেন, রাফি সাঁতার জানতো না। এ কারণে কোনো এক সময় পানিতে পরে গিয়ে থাকতে পারে। আজ (বুধবার) দুপুরে পুকুরে তার লাশ ভেসে উঠেছে।

 

রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) সোলেমান আহমদ বলেন, নিখোঁজের ঘটনায় পরিবারের লোকজন থানায় জিডি করার পর আমরা খোঁজখবর নেয়া শুরু করি। কিন্তু দুপুরে খবর পাই তার মৃতদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সাঁতার না জানায় উপরে উঠতে পারেনি বলে পরিবারের লোকজন মনে করছেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com