Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে শিক্ষানুরাগীদের সংবর্ধনা ও আলোচনা সভা

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাশিমপুর লতিফিয়া দাখিল মাদরাসায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও মাদরাসার উন্নয়ন কাজের সহযোগী শিক্ষানুরাগীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার সকাল ১১ টার সময় মাদরাসা মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।

ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে ও মাদরাসার সহ-সুপার কবির আহমদ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উলুয়াইল ইমলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মুফতি বশির আহমদ।

 

 

বিশেষ অতিথির বক্তব্য দেন মোকামবাজার সৈয়দ আব্দুল বারী দাখিল মাদরাসার সুপার কাজী লুৎফুর রহমান সিরাজী, সংবর্ধিত অতিথি ইউকে প্রবাসী হাজী মো. ছমরু মিয়া, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, সাংবাদিক কাজী মো. আবুল কালাম আজাদ, মাধবপুর-গালিমপুর মোহাম্মদীয়া দাখিল মাদরাসার সুপার মুফতি হুমায়ূনুর রহমান লেখন, কাশিমপুর লতিফিয়া দাখিল মাদরাসার সুপার মো. গৌছুজ্জামান প্রমূখ।

 

এসময় উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি বাবুল মিয়া, মো. মুহিদ মিয়া, রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদ মো. ফরহাদ হোসেন, শিক্ষক সিরাজুল ইসলামসহ মাদরাসা ম্যানেজিং কমিটি ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com