Logo
সর্বশেষ :
রাজনগরে প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ রাজনগরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজনগরে বিএনপি’র বিজয় মিছিল প্রেস রিলিজ : অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন নেছার আহমদ সানি মৌলভীবাজারে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজনগরে জনসংখ্যা দিবস উদযাপন রাজনগরে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২ ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন

রাজনগরে ৮০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি : / ৩৫০
প্রকাশিত : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে হীড বাংলাদেশ সিলেট অঞ্চল-০২। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে মানবিক সহায়তা হিসেবে ৮০০টি পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে টেংরা বাজারে হীড বাংলাদেশের স্থানীয় কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে হীড বাংলাদেশের অপারেশন ডিরেক্টর সুবীর খিয়াং এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন রাজনগর থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবীর। হীড বাংলাদেশের সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা সুনন্দা চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন টেংরা ইউপি চেয়ারম্যান মো. টিপু খান, হীড বাংলাদেশের এডমিন ম্যানেজার মো. আব্দুছ ছালাম, আঞ্চলিক ব্যবস্থাপক (সিলেট-১) তপন সাহা, আঞ্চলিক হিসাবরক্ষক সুব্রত কাম্পু, আঞ্চলিক ব্যবস্থাপক (সিলেট-২) মো. দীল ইসলাম প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পিকেএসএফ চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমদ ও হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করছেন। চলমান তীব্র শীতে এই উপজেলার মানুষের কষ্টের কথা জেনে তারা শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর জন্য মানবিক বিবেচনায় এই কার্যক্রম হাতে নিয়েছেন। হীড বাংলাদেশ দীর্ঘদিন ধরে এসব মানবিক কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।

 

এসময় উপস্থিত ছিলেন হীড বাংলাদেশের রাজনগর শাখার ব্যবস্থাপক মো. নাজিদুর রহমান, সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী মো. আমিনুল হক, মো. নকিবুল ইসলাম প্রমুখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।