Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

মৌলভীবাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজারে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ) এর উদ্যোগে ও ইউকে-বাংলা প্রেসক্লাবের সদস্য আব্দুল বাছিত চৌধুরী খোকন এর অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকালে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কম্বল বিতরণ করা হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। সিএমএফ এর সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইউকে-বাংলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আব্দুল বাছিত চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সৈয়দ বয়তুল আলী।

 

এসময় সিএমএফ এর সহ-সভাপ‌তি আশরাফ আলী, অর্থ সম্পাদক মাছুম বখস মাহি, ক্রীড়া সম্পাদক রিপন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কে বি খান বিজয়, গওহর মুহাম্মদ জাওয়াদ সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com