Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

রাজনগরে বাংলা ইশারা ভাষা দিবস পালন

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

‘বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবন উন্নয়ন’ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে বাংলা ইশারা ভাষা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রাশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় এ দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ, সমাজ সেবা কর্মকর্তা আজাদুর রহমান, রাজনগর সরকারী কলেজের প্রভাষক শাহানারা রুবি, হীড বাংলাদেশ-সমৃদ্ধি কর্মসূূচীর সমন্বয়ক মার্গারেট জুঁই দাশ, প্রতিবন্ধী শিশু অভিভাবক সমন্বয় কমিটির সভাপতি ফরজান আহমদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা।

 

সভায় জানানো হয়, রাজনগর উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে ১২ ধরনের প্রতিবন্ধীতার সেবা দেয়া হয়। বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন ধরনের সেবা দেয়া হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com