Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজনগরে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুক্তি চক্রবর্তী। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলার পরিসংখ্যান তদন্তকারী রাজীব রায়, রাজনগর থানার উপপরিদর্শক কামাল হোসেন, ইউপি সদস্য ময়নুল ইসলাম মাল্লুম, পরিসংখ্যান সহকারী অভিজিৎ দত্ত মিঠুন, রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুজ্জামান বাবর প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়নে সঠিক পরিসংখ্যান জানা গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য-উপাত্ত মাঠপর্যায় থেকে তুলে আনতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কাজ করছে। এসব তথ্য পর্যালোচনা করেই দেশের উন্নয়নে নানা পরিকল্পনা নেয়া হয়। যার সুফল দেশের মানুষ ভোগ করছেন। এসময় পরিসংখ্যান বিভাগের কাজকে শতভাগ নির্ভুল করার আশা ব্যক্ত করেন বক্তারা।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com