Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মো. ফরহাদ হোসেন
প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩
রাজনগর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মৌলভীবাজারের রাজনগরে ভূমিহীন ও গৃহহীন ১৫৪টি পরিবারকে ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে এই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। এসময় ১৫৯টি উপজেলা ও ৭টি জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রীর ঘোষণার পর জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে ফতেপুর, কামারচাক ও মনসুরনগর ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ঘরের চাবি ও ২ শতক জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়।

রাজনগর উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হক, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান

এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাস, সিরাজুল ইসলাম ছানা, দিগেন্দ্র চন্দ্র সরকার, আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল ইসলাম মুয়ূব, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দোহা রুকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মিনাজ মিয়া, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শেখ রেহান উদ্দিন জুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ প্রমুখ।

 

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নেছার আহমদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধু নিজ দলের মানুষকে এসব ঘর উপহার দেননি বরং সব দল-মতের মানুষ এসব ঘর পেয়েছেন। একটু বিবেক খাটিয়ে দেখবেন কেমন উদারতা থাকলে এমন কাজ করা যায়। শেখ হাসিনার সরকার যতোদিন ক্ষমতায় থাকবে এ দেশের উন্নয়ন হবে। স্বাধীনতা বিরোধী চক্র উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বারবার চেষ্টা করছে। জনগণের সমর্থনে এসব বাধা অতীতেও প্রতিহত করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com