Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজনগরে দুই মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ২ টার দিকে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ঘড়গাঁও গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

 

আটককৃতরা হলো- উপজেলার ঘড়গাঁও গ্রামের মৃত আশ্বদ মিয়ার ছেলে আব্দুল আলী জিদ্দা (৪৩) ও টেংরা ইউনিয়নের ডেফলউড়া গ্রামের ছবুর মিয়ার ছেলে রুহুল আমিন (২০)।

পুলিশ জানায়, বিশেষ অভিযানে দক্ষিণ ঘড়গাঁও এলাকায় গেলে স্থানীয় সাইদুল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তার উপর কয়েকজনকে দেখতে পায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় একজন। পরে সেখান থেকে আব্দুল আলী জিদ্দা ও রুহুল আমিনকে আটক করে দেহ তল্লাশি করলে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, গভীর রাতে ইয়াবা কেনাবেচা চলছে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুইজনকে আটক করে তল্লাশি করলে ২৭ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় আটককৃতদের ও পলাতক একজনের নামে মামলা হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com