Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে ২৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

অবৈধ উপায়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে তিউনিসিয়া উপকূলে কয়েক ঘণ্টার ব্যবধানে আলাদাভাবে ৩টি নৌকাডুবির ঘটনায় অন্তত ২৯ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়ছে। গতকাল রোববার (২৬ মার্চ) আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের কয়েকটি দেশের বেশ কিছু নাগরিক অবৈধভাবে ইতালির উপকূলে যাবার পথে এই ঘটনা ঘটে।

 

 

এই নিয়ে গত কয়েকদিনে তিউনিশিয়া উপকূলে মোট সাতটি নৌকাডুবির ঘটনা ঘটলো। আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের শরণার্থীরা কয়েকদিন ধরেই জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছে। ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টায় রেকর্ড আড়াই হাজার অভিবাসন প্রত্যাশী দেশটির ল্যাম্পেডুসা দ্বীপে পৌঁছেছে।

 

বিবিসির তথ্য অনুযায়ী, গত চারদিনে মোট পাঁচটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ৬৭ জন নিখোঁজ রয়েছে যাদের বেশির ভাগই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। তিউনিসিয়ার উপকূলরক্ষীরা দাবি করেছে, গত চার দিনে ইউরোপের উদ্দেশ্যে রওনা দেয়া প্রায় ৮০টি জাহাজকে থামিয়ে দিয়েছে তারা। এছাড়াও তারা ৩ হাজারের বেশি অভিবাসী আটক করার দাবি করেছে।

 

 

বিষয়টি নিয়ে জাতিসংঘের একটি পরিসংখ্যানে দেখা যায়, কমপক্ষে ১২ হাজার অভিবাসন প্রত্যাশী অবৈধ ভাবে এ বছর তিউনিসিয়া থেকে ইটালিতে সমুদ্র পথে অবতরণ করেছে গত বছর যার সংখ্যা ছিল মাত্র তের’শ। গত কয়েক বছর ধরেই তিউনিসিয়া হয়ে ইউরোপে প্রবেশে অভিবাসীদের সংখ্যা ক্রমাগত ভাবে বেড়ে চলেছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com