Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজনগরে ৭ জুয়াড়ি আটক

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
রাজনগরে ৭ জুয়াড়ি আটক

মৌলভীবাজারের রাজনগরে অভিযান চালিয়ে ৭জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত (২৮ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার কামারচাক ইউনিয়নের জালালপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এসময় ৩ জন জুয়াড়ি দৌড়ে পালিয়ে যায়।

 

পুলিশ জানায়, কামারচাক ইউনিয়নের জালালপুর এলাকায় জুয়া খেলা চলছে এমন তথ্য পেয়ে রাজনগর থানার এসআই মো. কামাল উদ্দিন, এএসআই সান্টু চন্দ্র দেব ও এএসআই সোহরাব হোসেনসহ একদল পুলিশ অভিযানে যান। নৌকাযোগে মনু নদী পেরিয়ে রাজন দাসের বাড়িতে গিয়ে জুয়া খেলারত অবস্থায় ৭ জনকে আটক করা হয়। তারা হলো- উপজেলার মনসুরনগর ইউনিয়নের ইউনিয়নের মালিকোনা গ্রামের মৃত মৃত বশির মিয়ার ছেলে বাবুল মিয়া (৪২), এমরান মিয়ার ছেলে সামছুল মিয়া (৪৫), মৃত আব্দুল গনির ছেলে সাবুদ্দিন (৫০), মৃত আছমান মিয়ার ছেলে তছকির মিয়া (৩৫), মৃত ছন্দু মিয়ার ছেলে এরশাদ মিয়া (৫০), একই ইউনিয়নের প্রেমনগর গ্রামের মৃত হোছন উল্লার ছেলে সুনাম মিয়া (৫৫) ও মৃত ইনাম উদ্দিনের ছেলে বিলাল মিয়া (৫০)। তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১০০টি তাস এবং নগদ ১ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা আরো ৩ জুয়াড়ি পালিয়ে যায় বলে পুলিশ জানায়।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, পুলিশের অভিযানে ৭ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পালিয়ে যাওয়া আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com