Logo
সর্বশেষ :
সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড, ‘খালাস পেলেন আরিফ, গউছ, বাবর টেকনাফে বিজিবির যৌথ অভিযানে আড়াই কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার জেলা প্রশাসকের ‘বড় ভাই’ পরিচয়ে প্রতারণা, অর্থ লেনদেনের সময় আটক ২ শার্শা সীমান্তে বজ্রপাতে টহলরত দুই বিজিবি সদস্য আহত মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সকল স্কুল-কলেজে মোবাইল নিষিদ্ধ করল প্রশাসন নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান বাড়ছে: জামায়াত নেতা মঞ্জুরুল পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলনের নেতা নিহত বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলের ভাসমান মরদেহ উদ্ধার শরীয়তপুরে লেবু পাড়তে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

কমলগঞ্জে ডাকাত সর্দার কালা বাবুল গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি : / ৩১২
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াছিন আলী ওরফে কালা বাবুল (৪৫) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ইয়াসিন আলী ওরফে কালা বাবুল কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকার মৃত মর্তুজ আলীর ছেলে। সে দেশের বিভিন্ন থানা এলাকায় ডাকাতির ঘটনায় নেতৃত্ব দিতো বলে জানিয়েছে পুলিশ।

 

 

সোমবার (২৭ মার্চ) রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদে ভিত্তিতে সোমবার রাতে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় ডাকাত সর্দার কালা বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

 

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।

 

 

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ডাকাত সর্দার কালা বাবুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।