Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মৌলভীবাজারে মেডিকেল রিপ্রেজেন্টিভদের ইফতার মাহফিল

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

মৌলভীবাজারে মেডিকেল রিপ্রেজেন্টিভদের সংগঠন বাংলাদেশ  ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টটিভস এসোসিয়েশন (ফারিয়া) এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) মৌলভীবাজার শহরের মামার বাড়ি রেস্টুরেন্টের হলরুমে এই ইফতার মাহফিল আয়োজন করে সংগঠনটির মৌলভীবাজার জেলা শাখা।

ম‍ৌলভীবাজার জেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টটিভস এসোসিয়েশনের সভাপতি ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালেরর রিপ্রেজেন্টিভ আজাদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ  সম্পাদক ওরিয়ন ফার্মাসিউটিক্যালের রিপ্রেজেন্টিভ দ্বীপক দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিপ্রো জে এম আই ফার্মাসিউটিক্যালের রিপ্রেজেন্টিভ জাহের আলী মীর।

 

এসময় উপস্থিত ছিলেন নিপ্রো জে এম আই ফার্মাসিউটিক্যালের কামরুজ্জামান জুয়েল, ইনসেপটা  ফার্মাসিউটিক্যালের মো. বায়েজিদ হোসেন, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের মাসুদুর রহমান  মাসুদ, ল্যাব এইড ফার্মাসিউটিক্যালের রেদোয়ান  আহমেদ, পপুলার  ফার্মাসিউটিক্যালের কামাল আহমেদ, পপুলার  ফার্মাসিউটিক্যালের আলমগীর হোসেন সহ প্রায় জেলার দুই শতাধিক  রিপ্রেজেন্টটিভস।

 

স্বাগত বক্তব্যে জাহের আলী মীর বলেন, সারাদেশের মেডিকেল রিপ্রেজেন্টিভদের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ ‘বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টটিভস এসোসিয়েশন’ গড়ে তোলা হয়েছে। এই সংগঠনকে সকলে মিলে সহযোগিতার মাধম্যে এগিয়ে নিতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে আমাদের অধিকার প্রতিষ্ঠা করা সহজ হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com