Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু

ভারতে সেনা ঘাঁটিতে গুলিবর্ষণ, ৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

ভারতের পাঞ্জাবের সেনা ঘাঁটির ভেতরে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। বুধবার (১২ এপ্রিল) ভোরের দিকে ঘটা এই হামলায় ৪ সেনা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

সেনাবাহিনীর দক্ষিণ পশ্চিম কমান্ড এক বিবৃতিতে জানায়, এলাকাটি ঘেরাও করা হয়েছে এবং অনুসন্ধান চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

 

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে আরো জানা গেছে, ভোর সাড়ে চারটে নাগাদ পাঞ্জাবের ভাটিন্দার সামরিক ঘাঁটিতে গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান। ‘ক্যুইক রিঅ্যাকশন’ টিমকে মোতায়েন করা হয়েছে।

 

ভাটিন্দার জ্যেষ্ঠ পুলিশ সুপার জিএস খুরানা এনডিটিভিকে বলেন, পুলিশের একটি দল সামরিক স্টেশনের বাইরে অপেক্ষা করছে। কিন্তু সেনাবাহিনী এখনও তাদের প্রবেশের অনুমতি দেয়নি। তবে এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না, সেনাবাহিনীর অভ্যন্তরণী বিষয় হতে পারে।

সূত্র: এনডিটিভি


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com