Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কুলাউড়ায় মাতাল চাচার হাতে ভাতিজা খুন

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বুধবার, ১০ মে, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় মাতাল আপন চাচার ছুরিকাঘাতে সুনীল গোয়ালা নামে ভাতিজা খুন হয়েছে। চাচার মাতলামির প্রতিবাদ করতে গিয়ে এই যুবককে খুন করা হয়। মঙ্গলবার (৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা বাগানের নতুন বস্তি এলাকায় ঘটনাটি ঘটেছে।

 

 

নিহত চা শ্রমিক সুনীল গোয়ালা ওই চা বাগানের বাসিন্দা কমল গোয়ালার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গাজীপুর চা বাগানের চন্দ্র গোয়ালা মদ খেয়ে মাতলামি করে বাগানের লোকদের অকথ্য ভাষায় গালাগাল করেন। তখন ভাতিজা সুনীল গোয়ালা বিষয়টির প্রতিবাদ করলে তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তিনি। এক পর্যায়ে ভাতিজার ওপর ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাতে খুন করেন তিনি।

 

 

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন মিফতা বলেন, এঘটনার খবর পেয়ে আমরা সেখানে যাই। পরে অভিযান চালিয়ে হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com