Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজনগরে যুবতীকে এসিড নিক্ষেপ, যুবক আটক

মো. ফরহাদ হোসেন
প্রকাশিত : সোমবার, ১৫ মে, ২০২৩

মৌলভীবাজারের রাজনগর উপজেলার চানবাগ চা বাগানে এক যুবতীর উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মেয়েটির ডান চোখ ও গালের অংশ পুড়ে গেছে। এ ঘটনায় সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

আটক হওয়া যুবকের নাম লালচান বাউড়ি (২৫)। সে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চানবাগ চা বাগানের মৃত অনিল বাউড়ির ছেলে।

 

পুলিশ জানায়, চানবাগ চা বাগানের লালচান বাউড়ি একই চা বাগানের মৃত রবিলাল বাউড়ির মেয়ে ভাগ্যরাণী বাউড়িকে (১৯) কিছুদিন আগে বিয়ের প্রস্তাব দেয়। এই বিয়ের প্রস্তাবে সাড়া না দেয়ায় লালচান বাউড়ি মেয়েটির উপর ক্ষিপ্ত ছিল। এ ঘটনার জেরে গত রোববার দিবাগত রাত সাড়ে ৯টায় ভাগ্যরাণী বাউড়ি রান্না করার সময় লালচান বাউড়ি সিরিঞ্জে এসিড ভরে ঘরের টিনের বেড়ার ছিদ্র দিয়ে তার উপর নিক্ষেপ করে। এতে ভাগ্যরাণীর ডান চোখ ও গালের অংশ পুড়ে যায়। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা গিয়ে মুখে পানি ঢালে। পরে বিষয়টি রাজনগর থানা পুলিশকে জানালে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন সহ একদল পুলিশ সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে লালচান বাউড়িকে আটক করে।

 

রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন বলেন, মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়ার পর রাজি না হওয়ায় ছেলেটি ক্ষিপ্ত ছিল। রোববার রাতে মেয়েটিকে রান্না করার সময় ঘরের বাইরে থেকে সিরিঞ্জে এসিড ভরে টিনের ফাঁক দিয়ে লালচান বাউড়ি তার উপর নিক্ষেপ করে বলে লিখিত অভিযোগ পাই। প্রাথমিক তদন্তের পর সংশ্লিষ্টতা পেয়ে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com