Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজনগরে প্রবীণদের সঙ্গে অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমানের মতবিনিময়

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : সোমবার, ২২ মে, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে প্রবীণদের সঙ্গে মতবিনিময় করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

 

 

বেসরকারি সংস্থা টিএমএসএস সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে সোমবার (২২ মে) সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

 

এসময় তিনি প্রবীণদের খোঁজ-খবর নেন এবং প্রবীণদের নিয়ে পিকেএসএফ’র বিভিন্ন কর্মসূচির তথ্য তুলে ধরেন।

 

 

টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক মো. সোহরাব আলী খানের সভাপতিত্বে ও টিএমএসএস’ র পরিচালক রেজাউল করিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- পিকেএসএফ’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দিন, ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, প্রবীণদের মধ্যে বক্তব্য রাখেন- সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা পরিমল দাশ, হরমুজ খান, আব্দুল খালিক, নিবারুন বেগমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচির প্রবীণ উপকারভোগীরা।

 

 

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. জাহেদা আহমদ, টিএমএসএস’র কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, গণমাধ্যমকর্মীসহ সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন পর্যায়ের উপকারভোগীরা।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com