Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজনগরে অটোরিক্সা চালকের গলাকাটা মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩

মো. ফরহাদ হোসেন :

মৌলভীবাজারের রাজনগরে শাহাব উদ্দিন (৩৫) নামে এক অটোরিক্সা (টমটম) চালকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলা দা দিয়ে কাটা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।

 

 

শনিবার (২৭ মে) রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের হাজীনগর চা বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

নিহত শাহাব উদ্দিন কুলাউড়া উপজেলার হিংগাজিয়া এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।

 

পুলিশ জানায়, শনিবার সকাল ১০টার দিকে হাজীনগর চা বাগানে এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে খবর পায় রাজনগর থানা পুলিশ। পরে সেখানে গিয়ে এক ব্যক্তির গলাকাটা ও রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ শনাক্ত করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

 

স্থানীয়দের ধারণা, শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

 

স্থানীয় ব্যবসায়ী ছুটন কৈরী বলেন, বাগানের ভিতর দিয়ে উদনা-হাজীনগর রোডে সন্ধ্যার পরে মানুষজন খুব একটা চলাচল করে না। রাতের কোনো এক সময় এই নৃশংস ঘটনা কেউ ঘটিয়েছে বলে মনে হচ্ছে।

 

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আশেপাশে তল্লাশি করে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় মামলা হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com