Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

কুলাউড়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শনিবার, ১৭ জুন, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি দিয়েছে হীড বাংলাদেশ সিলেট অঞ্চল। সংস্থার মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও মোট ১ লক্ষ ৭৪ হাজার টাকার উপবৃত্তি বিতরণ করা হয়।

শনিবার (১৭ জুন) সকালে হীড বাংলাদেশের কুলাউড়া শাখা অফিসের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 


হীড বাংলাদেশ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. দীল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক। হীড বাংলাদেশ কুলাউড়ার শাখা ব্যবস্থাপক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সমৃদ্ধি কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম, হীড বাংলাদেশের সিলেট অঞ্চলের কৃষি কর্মকর্তা সোহেল শিকদার প্রমুখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com