Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

রাজনগরে ইয়াবা, গাঁজা ও চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
রাজনগরে ইয়াবা, গাঁজা ও চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগরে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানে ১১৭ পিসইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ উপজেলার সদর ইউনিয়নের তেলিজুড়ি গ্রাম থেকে দুজন ও অপর একটি অভিযানে রাজনগর চা বাগান থেকে ৫০ লিটার চোলাই মদসহ ১ ব্যক্তিকে আটক করেছে রাজনগর থানা পুলিশের একটি দল। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। শনিবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, রাজনগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় উপজেলার সদর ইউনিয়নের তেলিজুড়ি গ্রামে ইয়াবা বিক্রির জন্য একদল মাদক ব্যবসায়ী একত্রিত হয়েছে। খবর পেয়ে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. শওকত মাসুদ ভূঁইয়া, সুলেমান আহমদ, উবায়েদ আহমদ ও আজিজুল গাফফারের সমন্বয়ে একদল পুলিশ শুক্রবার রাত সাড়ে ১২টার সময় অভিযান চালায়। এসময় পুলিশ উপজেলার সদর ইউনিয়নের তেলিজুড়ি গ্রামের আবরু মিয়ার ছেলে প্রসিদ্ধ মাদক ব্যবসায়ী তঞ্জব আলীকে (৪৬) এবং তার ভাগিনা শ্রীমঙ্গল উপজেলার দক্ষিন টুক গ্রামের শহিদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে তঞ্জব আলীর কাছ থেকে ১১৭ পিস ইয়াবা ও দেলোয়ারের দেহ তল্লাশি করে ১৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এব্যাপারে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) শওকত মাসুদ ভূঁইয়া বাদী হয়ে রাজনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (নং ১০, তা: ১৫/৭/২৩) করেছেন। মাদক ব্যবসায়ী তঞ্জব আলীর বিরুদ্ধে মাদকের আরো ৪টি মামলা রয়েছে।

 

 

এদিকে রাজনগর থানার উপপরিদর্শক মো. কামালউদ্দীন, এএসআই চিত্তরঞ্জন বিশ্বাস, মো. সুমন মিয়া, সান্টু চন্দ্র দেব ও আছকির মিয়ার সমন্বয়ে অপর একটি দল রাজনগর চা বাগানের ভূঁইয়া টিলা লাইনের শৈলেন রায়ের ছেলে সঞ্জয় রায়ের বাড়িতে অভিযান চালান। এসময় সঞ্জয় রায়ের (২৫) বাড়ি থেকে ৩০ লিটার দেশিয় চোলাই মদ ও ২০ লিটার মদ তৈরীর উপকরণসহ (ওয়াশ) তাকে আটক করে থানায় নেয়া হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

 

মামলার বাদী উপপরিদর্শক (এসআই) শওকত মাসুদ ভূঁইয়া বলেন, মাদক ব্যবসায়ী তঞ্জব আলী এলাকার প্রসিদ্ধ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের আরো ৪টি মামলা রয়েছে। শনিবার বিকালে আসামীদেরকে আদালাতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com