Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

রাজনগরে বিশ্ব মাতৃদুগ্ধ দান সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে বিশ্ব মাতৃদুগ্ধ দান সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। এবারের মাতৃদুগ্ধ দান সপ্তাহের উপজীব্য বিষয় রাখা হয়েছে ‘কর্মজীবি মা-বাবার সহায়ক পরিবেশ গড়ি, দুগ্ধদানে সহায়তা করি’। গতকাল সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আফজালুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র্র দাশ, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রিয়নাথ কর, মেডিকেল অফিসার ডা. গোলাম কিবরিয়া, নার্সিং সুপারভাইজার শেলী খানম, বেসরকারী সংস্থা সীমান্তিকের ডিস্ট্রিক্ট টিম লিডার রেজাউল ইসলাম, উপজেলা সুপারভাইজার জয়নাল আবেদীন প্রমুখ। এসময় উপজেলার সাংবাদিক, বিভিন্ন স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, সীমান্তিকের কমিউনিটি মভিলাইজারগণ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় মাতৃদুগ্ধের গুরুত্ব, উপকারীতা, জরুরি বার্তা ও এই সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রম বিষয়ে গুরুতপূূর্ণ আলোচনা হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com