Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

রাজনগরে মোবাইল টেপায় ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করলেন মা

মো. ফরহাদ হোসেন
প্রকাশিত : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে মোবাইল নিয়ে খেলা ও ভিডিও দেখায় মত্ত থাকায় ওড়না দিয়ে শ্বাসরোধ করে ছেলেকে হত্যা করেছেন মা। এ ঘটনায় মাকে আটক করেছে রাজনগর থানার পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকায় বুধবার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যাদুরগুল) এলাকার মো. আসলাম আলীর ছেলে আবির হাসান জয় (১২) বেশ কিছুদিন ধরে মোবাইলে গেমখেলা ও ইউটিউব দেখায় মেতে থাকে। ছেলেটির মা সোহেনা বেগম(৩৫) তার ছেলেকে নিষেধ করা সত্ত্বেও এ থেকে বিরত রাখতে পারছিলেন না। বুধবার সকালেও ছেলেটি মোবাইল নিয়ে খেলতে শুরু করে। এতে তার মা রেগে যান। দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে সোহেনা বেগম নিজের ওড়না দিয়ে ছেলের গলায় পেচিয়ে চেপে ধরেন। এতে ছেলেটি শ্বাসরোধ হয়ে মারা যায়। পরে খবর পেয়ে রাজনগর থানার পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এসময় ছেলেটির মাকে আটক করা হয়।

 

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় রাজকথা ডটকমকে জানান, মোবাইলে আসক্ত হওয়ায় মা রাগ করে ওড়না পেচিয়ে ছেলেকে হত্যা করেছে। নিহতের মৃতদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছেলেটির মাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান আছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com