Logo
সর্বশেষ :
রাজনগরে প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ রাজনগরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজনগরে বিএনপি’র বিজয় মিছিল প্রেস রিলিজ : অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন নেছার আহমদ সানি মৌলভীবাজারে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজনগরে জনসংখ্যা দিবস উদযাপন রাজনগরে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২ ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন

কুলাউড়ায় এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি : / ১৮৭
প্রকাশিত : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে চলতি বছরের এসএসসি ও দাখিল  পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন ‘আলোর নিশান ব্রাহ্মণবাজার’।

 

শনিবার (২৬ আগস্ট) দুপুরে ব্রাহ্মণ বাজার জালালাবাদ উচ্চ বিদ্যালয় মিলানায়তনে আলোর নিশানের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ আহমদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপ অব মিডিয়ার চেয়ারম্যান এম এম শাহীন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ, প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাশহুদ আহমদ, জালালাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামল দেব রায়, হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শাহিদ খাঁন, প্রেসক্লাব কুলাউড়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী প্রমুখ।

 

শুভেচ্ছা বক্তব্য দেন ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা জান্নাত প্রমি, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবির ইবনে হাই।

 

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী মাজহারুল ইসলাম, শরীফপুর ইউনিয়ন তালামীযের সভাপতি কামরুল ইসলাম, ব্রাহ্মণ বাজার ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক হাফিজ মিসবাহুর রহমান, আলোর নিশানের উপদেষ্টা মীর খোকন, অর্থ সম্পাদক মারুফ আহমদ, সদস্য আতিক আহমদ, কামরান ইসলাম, আব্দুল্লাহ আল তানিম, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।