Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু

রাজনগরে এক বাড়ির মোরগ অন্য বাড়িতে যাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

এক বাড়ির মোরগ প্রতিবেশির বাড়িতে যাওয়া নিয়ে কথাকাটি। এক পর্যায়ে বিষয়টি গড়ায় সংঘর্ষে। এতে নারীসহ আহত হয়েছেন ১০ জন। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের রক্তা গ্রামে মঙ্গলবার বিকেল ৩টার দিকে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার রক্তা গ্রামের মাছাদ মিয়ার (৩৫) বাড়ির মোরগ প্রতিবেশি মিনা বেগমের (৬০) বাড়ির আঙিনায় যায়। এসময় মিনা বেগম মোরগকে তাড়া করেন। বিষয়টি দেখে মাছাদ মিয়ার বাড়ির নারীদের মিনা বেগমের সাথে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে মিনা বেগম (৬০), এরাব আলী (৪০) ও মাছাদ মিয়া (১৮) মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এরআগে মঙ্গলবার সকালে বাড়ির আঙ্গিনায় বাছুর যাওয়া নিয়ে এই দুই বাড়ির লোকজনের মাঝে কথা কাটাকাটি হয় বলে জানান স্থানীয়রা।

 

আহত মিনা বেগমের নাতনি সাজিনা বেগম বলেন, বারবার প্রতিবেশির বাড়ির মোরগ আমাদের উঠানে এসে অতিষ্ট করে তুলে। আমার দাদী মোরগকে তাড়া করে মোরগের মালিককে আটকে রাখতে বলেন। হঠাৎ মাছাদ মিয়ার বাড়ির লোকেরা লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা চালায়।

 

আহত মাছাদ মিয়া বলেন, মোরগ আমাদের নয়। মিনা বেগম মোরগ তাড়া করে এসে আমাদের জিজ্ঞাসা না করে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও আমাদের উপর হামলা চালায়।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জাগো নিউজকে বলেন, সংঘর্ষের কথা শুনেছি। এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com