Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু

রাজনগরে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গড়গাঁও হিলফুল ফুজুল যুব সংঙ্ঘর উদ্যোগে ও বিএনএসবি মাতারকাপন চক্ষু হাসপাতালের সহযোগিতায় চার শতাধিক রোগীকে ফ্রি চক্ষু চকিৎসা দেওয়া হয়েছে। এসব রোগীদের মধ্যে থেকে ৫০ জনকে মৌলভীবাজার বিএনএসবি মাতারকাপন চক্ষু হাসপাতালের উদ্যোগে ফ্রি সানি অপারেশন করে লেন্স সংযোজন করে দেয়া হয়েছে।

 

 

বুধবার (৩০ আগস্ট) সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের আলহাজ লিলজান বিবি মহিলা মাদরাসায় এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

আর্তমানবতার সেবার ব্রত নিয়ে হিলফুল ফুজুল যুব সংঘ গত এক বছর থেকে এলাকার বিভিন্ন অসহায় ও দুঃস্থ মানুষের সহায়তা ও  ঝড়ে পড়া শিশুদের নিয়ে কাজ করছে। এ সংস্থার ১৬ তম প্রকল্প হিসেবে রাজনগর, পাঁচগাঁও, মনসুরনগরসহ কয়েকটি ইউনিয়নের প্রায় ৪ শতাধিক রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা, ঔষধ বিতরণ ও ছানি পড়া রোগীদের অপারেশন করে লেন্স সংযোজন করে দেয়া হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com