Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

রাজনগরে বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

রাজনগরে উপজেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়।

 

 

সভায় সরকারি বিভিন্ন দপ্তর ও ব্যাংক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন উদ্যোক্তা ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

 

উপজেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন কমিটির প্রথম সভায় উপজেলা নির্বাহী অফিসার কমিটির লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রম সদস্যদের সামনে তুলে ধরেন। এছাড়াও উপস্থিত সদস্যরা রাজনগর উপজেলায় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন কিভাবে করা যায় এবং এর প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন।

 

 

সভায় শীতলপাটি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় উঠে আসে শীতলপাটি রাজনগর উপজেলার ঐতিহ্য হলেও এটিকে পার্শ্ববর্তী বালাগঞ্জ উপজেলার ঐতিহ্য হিসেবে তুলে ধরা হচ্ছে। ফলে বালাগঞ্জ উপজেলা শীতলপাটি কেন্দ্রিক বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করলেও রাজনগর উপজেলার শীতল পার্টির সাথে জড়িত কারিগররা কোন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না।

 

 

রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা তার বক্তব্যে আশা প্রকাশ করে বলেন, আগামী বৈঠকের আগেই শীতল পাটির সাথে জড়িত কারিগরদের মধ্যে বিনিয়োগের মাধ্যমে আজকের বৈঠকের প্রতিফলনের হবে বলে আশ্বস্ত করেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com