Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

কুলাউড়ায় এক মণ গাঁজাসহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৫-২৩৫৪) জব্দ করা হয়েছে।

 

 

কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন বাজারে মনু মিয়ার মার্কেটের গ্যারেজে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃতরা হলো- কুলাউড়া পৌর শহরের বাদে মনসুর এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে তাজুল ইসলাম (৩৫) ও কুলাউড়া উপজেলার ইসলামপুর গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে মো. জসিম মিয়া (২৭)।

 

 

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে কুলাউড়ার ভাটেরা স্টেশন বাজারের একটি গ্যারেজে প্রাইভেট কারের ভিতরে বিপুল পরিমাণ গাঁজা মজুত করে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত হয়ে কুলাউড়া থানার একদল পুলিশ ওই বাজারে অভিযানে যায়। এসময় তাজুল ও জসিমকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী আরো দুই মাদক কারবারী পালিয়ে যায়। পরে প্রাইভেট কার তল্লাশি করে ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। মাদক মজুত রাখার কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারীদের বরাত দিয়ে পুলিশ আরো জানায়, পালিয়ে যাওয়া দুইজনের সহযোগিতায় এসব গাঁজা পলাতক অপর দুই আসামীর সহযোগিতায় ৩-৪ দিন আগে হবিগঞ্জের চুনারুঘাট থানা এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে। সুবিধাজনক সময়ে ঢাকায় বিক্রি করতে এগুলো গ্যারেজে মজুদ রাখা হয়েছিল।

 

 

কুলাউড়া থানার ওসি (তদন্ত) ক্যশৈনু বলেন, আটক হওয়া দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। মাদক মজুতের কাজে তারা গাড়ী ও গ্যারেজটি ব্যবহার করেছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com