Logo
সর্বশেষ :
সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড, ‘খালাস পেলেন আরিফ, গউছ, বাবর টেকনাফে বিজিবির যৌথ অভিযানে আড়াই কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার জেলা প্রশাসকের ‘বড় ভাই’ পরিচয়ে প্রতারণা, অর্থ লেনদেনের সময় আটক ২ শার্শা সীমান্তে বজ্রপাতে টহলরত দুই বিজিবি সদস্য আহত মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সকল স্কুল-কলেজে মোবাইল নিষিদ্ধ করল প্রশাসন নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান বাড়ছে: জামায়াত নেতা মঞ্জুরুল পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলনের নেতা নিহত বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলের ভাসমান মরদেহ উদ্ধার শরীয়তপুরে লেবু পাড়তে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

রাজনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল মিয়া গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি : / ৫৪৫
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
রাজনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল মিয়া গ্রেফতার
ফাইল ছবিতে: আলাল মিয়া

মৌলভীবাজারের রাজনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এনআই অ্যাক্টে একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২ টার দিকে উপজেলার রাজনগর বাজার থেকে তাকে গ্রেফতার করে রাজনগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল মিয়ার বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে (এনআই অ্যাক্ট) আদালতে দুটি মামলা (নং- ৪৩/১৮-কমলগঞ্জ ও নং-৯৫/২৩-রাজনগর) হয়। মামলা দুটোতে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এসব মামলায় পরোয়ানাভুক্ত আসামী ভাইস চেয়ারম্যান আলাল মিয়াকে রাজনগর বাজার থেকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে রাজনগর থানার পুলিশ।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা পেয়ে আলাল মিয়াকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।