Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

তরুণীকে ৪ লেন সড়কের আশ্বাস দিলেন আ’লীগের প্রার্থী জিল্লুর রহমান

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

মৌলভীবাজার-৩ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান মনোনয়ন বাছাই অনুষ্ঠানে যোগ দিতে বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছিলেন। এসময় কার্যালয়ের ভবনে তাকে পেয়ে সামনে এসে দাঁড়ান এক তরুণী। ওই তরুণী মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে দাবি তার বাড়ির পাশের ভাঙ্গাচোরা সড়কটি সংস্কারের ব্যাপারে। এ কথা শুনেই মোহাম্মদ জিল্লুর রহমান তাকে আশ্বাস দেন আট-নয় মাসের মধ্যে সেই সড়ক চার লেনের করা হবে।

 

সোমবার (৪ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এই ঘটনাটি ঘটে। মোহাম্মদ জিল্লুর রহমানের এমন আশ্বাসে সেই তরুণী তাকে ধন্যবাদ জানান। সেই সাথে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি মোহাম্মদ জিল্লুর রহমান একজন যোগ্য প্রার্থী।

জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকার কলেজ ছাত্রী পিংকি জেলা প্রশাসকের অফিসের একটি কাজে আসেন। তখন দেখতে পান সেখানে এসেছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকার নতুন মুখ মোহাম্মদ জিল্লুর রহমান। তখন সেই তরুণী ভাবলেন দীর্ঘ দুঃখের কথা এখন বলা যায়। সাথে সাথে সালাম দিয়ে বললেন, আমাদের বাড়ির পাশের শেরপুর যে সড়ক সেটার খুবই খারাপ অবস্থা। এটা কেউ দেখে না, এটা নিয়ে কেউ কথাও বলে না। কোন রোগী যদি এই সড়ক দিয়ে আসে, উনার অবস্থা এখানেই খারাপ হয়ে যাবে।

তখন মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, মিরপুর থেকে শ্রীমঙ্গল হয়ে শেরপুর পর্যন্ত একটি চারলেন সড়ক হবে। আগামী আট-নয় মাসের মধ্যে এটার টেন্ডার কাজ শুরু হবে। অচিরেই এই সমস্যার সমাধান হবে। আমি এটা নিয়ে কাজ করতেছি।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com