Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

রাজনগরে এবার ভাইয়ের হাতে ভাই খুন!

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আব্দুর রবের বড় ছেলে হোসেন মিয়া (৩০) ও ছোট ছেলে মুকিত মিয়া (২২) কে বাড়িতে রেখে বাইরে যান। দুপুরে বাড়ি ফেরার পথে দেখেন ছোট ছেলে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে। বাড়িতে এসে দেখেন বড় ছেলের মৃতদেহ পড়ে আছে। এসময় তার মাথা দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় ঠিক কি কারণে এমন ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

ছবি: নিহত হোসেন মিয়া

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। তার বাবার কাছ থেকে জানতে পেরেছি বাড়িতে তারা দুইভাই ছিল। তাদের বাবা বাড়িতে ঢুকার সময় ছোট ছেলেকে বেরিয়ে যেতে দেখেন। ভিতরে এসে দেখেন হোসেন মিয়ার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে।

 

 

এদিকে গতকাল রোববার রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজনগরের মুন্সিবাজারে এক সিএনজি অটোরিক্সা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। মাত্র ১৬ ঘন্টার ব্যবধানে আরো একটি হত্যাকান্ডের ঘটনা ঘটল।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com