Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে বড় ভাইকে খুনের ১২ দিন পর ছোটভাই গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শনিবার, ৯ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে বড় ভাইকে হত্যার ১২ দিন পর ছোট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আসামী দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিলেটের বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রামে শনিবার ভোররাত ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আব্দুর রবের বড় ছেলে হোসেন মিয়ার (৩০) সাথে ছোট ছেলে আব্দুল মুকিদের (২২) পূর্ব বিরোধের জেরে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই হোসেন মিয়া মারা যায়। এঘটনার পর ঘাতক আব্দুল মুকিদ পালিয়ে যায়। পরে তাদের বাবা আব্দুর রব বাদী হয়ে রাজনগর থানায় মামলা করলে আসামীকে গ্রেফতারে অভিযানে যায় পুলিশ। গোপন তথ্যে জানতে পেরে শনিবার ভোররাত ৪ টার সময় বালাগঞ্জ থানা পুলিশের সহায়তায় ওই থানার শিওরখাল গ্রামের জনৈকা হাসনা বেগমের বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারুক্তিতে শনিবার দুপুরে নিজ বাড়ির খড়ের গাদা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয়। শনিবার বিকেলে তাকে আদালতে পাঠালে সেখানে ১৬৪ ধারায় স্বীকারুক্তি দেয় বলে জানায় পুলিশ।

 

 

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক বলেন, আসামীকে গ্রেফতারের পর তার স্বীকারুক্তি মতে কুড়াল উদ্ধার করা হয়েছে। আদালতেও সে হত্যার বিষয়টি স্বীকার করেছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com