Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

রাজনগরের লিমন আড়াই মাস ধরে নিখোঁজ, সন্ধান চাইছেন বাবা-মা

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

আড়াই মাস ধরে নিখোঁজ রয়েছে রাজনগর উপজেলার দাসটিলা গ্রামের ১৩ বছরের কিশোর হাসান আহমদ লিমন। ছেলেকে হারিয়ে দিশেহারা তার বাবা বুদু মিয়া ও মা আছিয়া বেগম। খোঁজে ফিরছেন বিভিন্ন স্থানে। এঘটনায় গত ১১ ফেব্রুয়ারি রাজনগর থানায় জিডি করেছেন।

 

 

জিডিতে উল্লেখ করা হয়, রাজনগর সদর ইউনিয়নের দাসটিলা গ্রামের বুদু মিয়া ও আছিয়া বেগমের ছেলে হাসান আহমদ লিমন (১৩) রাজনগর উপজেলার টেংরা বাজারের একটি দোকানে কাঠমিস্ত্রীর কাজ করতো।

 

 

গত ০৫ ফ্রেব্রুয়ারি সকাল সাড়ে ৮ টার দিকে কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়ায় গত ১১ ফেব্রুয়ারি লিমনের বাবা রাজনগর থানায় সাধারণ ডায়েরি করেন। ছেলেটিকে কোথাও পাওয়া গেলে ০১৭৫৫৪৯২৬৮৯ মোবাইল নম্বরে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com