Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

রাজনগরে শ্রমিক দিবসে নির্মাণ শ্রমিকদের আলোচনা সভা ও র‍্যালী

মৌলভীবাজার প্রতিনিধি : / ৩৪০
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (২৩৬৮) রাজনগর উপজেলা শাখার আয়োজনে র‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

বুধবার (১ মে) সকালে রাজনগর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিকরা এক বর্ণাঢ্য র‍্যালী বের করেন।

 

পরে সংগঠনের সভাপতি মো. ইসরাইল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. পাবলু মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিটি ইউনিয়নের সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

আলোচনা সভায় বক্তারা সরকারের কাছে তাদের বিভিন্ন দাবী উপস্থাপন করেন। অনুষ্ঠানে তাদের দাবীগুলোর মধ্যে ছিল-
সরকারিভাবে নির্মাণ শ্রমিকদের কাজে সুরক্ষা দেয়া, নির্মাণ শ্রমিকদের সরকারিভাবে ভাতা ও বীমার আওতাধীন আনা, বয়স্ক শ্রমিকদের জন্য বয়স্ক ভাতা প্রদান ইত্যাদি।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।