Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সৌদি আরবে সেফটিক ট্যাংকে রং করতে গিয়ে রাজনগরের যুবকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

সৌদি আরবে সেফটিক ট্যাংকে রঙের কাজ করতে গিয়ে রাজনগরের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার আপন বড় ভাই। সৌদি আরবের রিয়াদের ভাটা মার্কেট এলাকায় বুধবার সৌদিআরবের স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম আজহারুল হক মিনু (৩২)। তিনি রাজনগর উপজেলার সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের মৃত মো. এমদাদুল হকের ছেলে।

 

 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আড়াই বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান আজহারুল হক মিনু। সেখানে তার বড় ভাই উবায়দুল হক আলেন (৪০) এর সাথে পেইন্টিংয়ের কাজ করতেন। বুধবার (১ মে) সকালে দুইভাই মিলে রিয়াদের ভাটা মার্কেট এলাকায় একটি সেফটিক ট্যাংকে রং করতে যান তারা। এসময় তাদের হাতে বৈদ্যুতিক বাল্ব ছিল। হঠাৎ করে সেফটিক ট্যাংকটি বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হন তারা দুইজন। পরে উদ্ধারকর্মী ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আজহারুল হক মিনুকে মৃত ঘোষণা করেন। এঘটনায় তার বড়ভাই গুরুতর আহত অবস্থায় সৌদিআরবের সমরসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

 

 

নিহতের ভাই উপজেলার ঘরগাঁও গ্রামের আফওয়ানুল হক আওরঙ্গ জানান, তার দুই ভাই এই দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে ছোট ভাইকে মৃত ঘোষণা করা হয়। তার বড় ভাই এখনো রিয়াদের পুরান সানাইয়া এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে সেখানে থাকা স্বজনরা জানিয়েছেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com