Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শাহজাহান খানের নির্বাচনী ইশতেহার ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে উপজেলা পরিষদ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান। নিজের ইশতেহারে নির্বাচিত হলে উপজেলাবাসীর জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজের অঙ্গীকার করেন তিনি। এসময় তিনি গত ৫ বছরে উপজেলার মানুষের জন্য কি কি করেছেন তাও তুলে ধরেন। বৃহস্পতিবার দুপুরে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক ও সুধী সমাজের সামনে ইশতেহার পাঠ করেন।

 

 

তার নির্বাচনী ইশতেহারে উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে রয়েছে- উপজেলার সকল কাঁচা রাস্তা ইটসলিং করে কাদামুক্ত করণ, রাজনগর-বালাগঞ্জ উপজেলার মানুষের যোগাযোগ সহজ করতে কুশিয়ারা নদীতে ফেরি চলাচল শুরু করা, বিভিন্ন বাজার ও সড়কে স্ট্রিট লাইট ও সিসি ক্যামেরা স্থাপন, উপজেলা যুবপ্রশিক্ষন কেন্দ্র স্থাপন, প্রতিটি ইউনিয়নে ক্রীড়া ক্লাব ও শেখ রাসেল মিনি গ্যালারি স্থাপন, মিনি স্টেডিয়াম নির্মান, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের পর্যায়ক্রমে শতভাগ সরকারি ভাতার আওতায় আনা, পর্যায়ক্রমে চা শ্রমিকদের সরকারী ভাতার আওতায় আনা, তাদের সন্তানদের শিক্ষার জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও কর্মসংস্থানের ব্যবস্থা করা, বরাদ্দকৃত বিদ্যুতের মেঘাওয়াট বৃদ্ধির মাধ্যমে বিদ্যুৎ পরিসেবা বিস্তৃত করা, বিদ্যুৎ ঘাটতি পূরণে সোলার প্লান্ট স্থাপন করা, ফ্রি ওয়াইফাই জোন গড়ে তোলা, উপজেলার সকল বাজারে বর্জ্য খালাস কেন্দ্র স্থাপন, অনাবাদি জমি কৃষির আওতায় আনা ও কৃষি যান্ত্রিকীকরণ ও প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনে উদ্বুদ্ধ করা ইত্যাদি।

 

 

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. শাহজাহান খান বলেন, এবার আমাদের সুযোগ এসেছে অবহেলতি-বঞ্চিত রাজনগরকে এগিয়ে নেয়ার। আমাদের সংসদ সদস্যকে নির্বাচিত করে সেই সুযোগের এক ধাপ সামনে আছি আমরা। এবার রাজনগরবাসী ঐক্যবদ্ধ হয়ে স্মার্ট উপজেলা বিনির্মানের অংশিদার হতে হবে। আর এই লক্ষ্যে উপজেলাবাসী আমাকে আবারো কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি।

 

 

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদ ফয়ছল আহমদ, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান রাহেল আহমদ, কামারচাক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানসহ সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com