Logo
সর্বশেষ :
রাজনগরে প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ রাজনগরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজনগরে বিএনপি’র বিজয় মিছিল প্রেস রিলিজ : অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন নেছার আহমদ সানি মৌলভীবাজারে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজনগরে জনসংখ্যা দিবস উদযাপন রাজনগরে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২ ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন

রাজনগরে এক কেজি গাঁজাসহ সাইদুল আটক

মৌলভীবাজার প্রতিনিধি : / ৮৩৩
প্রকাশিত : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার নাম সাইদুল ইসলাম (৪১)। সে রাজনগরের পাঁচগাঁও ইউনিয়নের সারমপুর গ্রামের আছদ্দর মিয়ার ছেলে। বৃহস্পতিবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজনগর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজনগর বাজারের শহীদ মিনার পয়েন্টে রাজনগর থানার এসআই সুলেমান আহমদ, এসআই সওকত মাসুদ ভূঁইয়াসহ একদল পুলিশ অভিযান চালান। এসময় মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম পুলিশ দেখে দৌঁড়ে পালাতে গেলে তাকে ধাওয়া করে আটক করা হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তার নিকট গাঁজা থাকার কথা স্বীকার করে এবং হাতে থাকা শপিং ব্যাগে এক কেজি গাঁজা দেখায়। যার আনুমানিক ২০ হাজার টাকা। পরে গাঁজাসহ তাকে থানায় নেয়া হয়।

 

রাজনগর থানার ওসি মো. আব্দুস ছালেক বলেন, পুলিশের অভিযান টের পেয়ে সাইদুল পালিয়ে যাচ্ছিল। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরোদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।