Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু

মৌলভীবাজারে নিরাপদ মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের নিরাপদ মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। এবারের মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য হলো ‘সকল বাধাঁ দূর করি, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি’। এসএমসি ও ইউএসএআইডি এর অর্থায়নে ১লা আগস্ট বৃহস্পতিবার থেকে ৭ই আগস্ট বুধবার পর্যন্ত জেলার রাজনগর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী এবং বড়লেখা উপজেলায় নানা কর্মসূচী বাস্তবায়ন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা সীমান্তিক।

 

 

এ উপলক্ষ্যে গত মঙ্গলবার রাজনগরে র‍্যালী ও আলোচনা সভা করে সীমান্তিক। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার মাহমুদ। সীমান্তিকের মৌলভীবাজার জেলা ব্যবস্থাপক মো. রেজাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সীমান্তিকের উপজেলা সুপারভাইজার জয়নাল আবেদীন ও কমিউনিটি মোবিলাইজার এবং গোল্ড স্টার মেম্বারগণ।

 

সভায় বক্তারা বলেন, শিশুর জন্মের একঘন্টার মধ্যে বাচ্চাকে মায়ের শালদুধ খাওয়াতে হবে, কারণ শালদুধ হচ্ছে বাচ্চার প্রথম টিকা। বাচ্চা জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধই যথেষ্ট।

 

পরে উপকারভোগী মা ও শিশুদের চিকিৎসা সেবা দেন ইউএইচএফপিও ডা. সৈয়দ শাহরিয়ার মাহমুদ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com