Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

রাজনগরে বন্যার্তদের মাঝে সাবেক ছাত্রদল ও যুবদল নেতাদের উদ্যোগে অর্থ প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি : / ৭৬৮
প্রকাশিত : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে প্রবাস ও দেশের সাবেক ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দের সম্মিলিত উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান দেয়া হয়েছে।  শুক্রবার বিকাল ৩ টার সময় উপজেলা মাল্টিপারপাস হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।

 

এছাড়াও জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের পক্ষ থেকে রাজনগরের বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থ পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

 

প্রবাস ও দেশের সাবেক ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজনগর উপজেলা শাখার সাবেক ছাত্রদল নেতা কামরুল উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা জুয়েল খাঁন, সাবেক ছাত্রদল নেতা আজিজুল হক রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, দেলোয়ার হোসেন খোকন, সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ছাকী হায়দরী, সাবেক সহ-সাধারণ সম্পাদক এনাম আহমেদ, রাজনগর সরকারী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ইসমাইল হক, রাজনগর সরকারী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক জাহিদ আহমদ, ছাত্রদল নেতা- তাছনিফ ফারদিন প্রমুখ।

 

 

এসময় উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ১০৮ জনের মধ্যে বিভিন্ন পরিমানে নগদ অর্থ প্রদান করা হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।