Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে ইউপি চেয়ারম্যানের গুদাম থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
রাজনগরে ইউপি চেয়ারম্যানের গুদাম থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের গুদাম থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মছকন মিয়া (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। চেয়ারম্যান আতাউর রহমান মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমানের ভাই। বুধবার দিবাগত রাত থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত উপজেলার তারাপাশা বাজারে পূবালী ব্যাংকের নিচতলার ওই গুদাম থেকে এসব চিনি উদ্ধার করা হয়।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১১ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারাপাশা বাজারে অভিযানে যায় রাজনগর থানার পুলিশের চার সদস্যের একটি দল। পরে বাজারে ঘুরাঘুরি করে পুলিশ সেখান থেকে ফিরে যায়। রাত ২টার দিকে স্থানীয় এক যুবক জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ আবারো ঘটনাস্থলে যায়। এসময় একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তারা একটি গুদামে তল্লাশি করতে গেলে গুদামটি সাবেক সাংসদ মোহাম্মদ জিল্লুর রহমানের ভাই ইউপি চেয়ারম্যান আতাউরের দাবি করে তালা খুলতে বাধা দেন টেংরা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মৃত সুজন উল্লার ছেলে মছকন মিয়া (৩৫)। পরে বাধা উপেক্ষা করে ভিতরে ঢুকে পুলিশ ও গোয়েন্দারা ওই গুদামে ভারতীয় চিনি ভর্তি ২৩১টি বস্তা পান। এসময় চেয়ারম্যানের এনআইডি কার্ডের একটি কপি, দা সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এদিকে পুলিশি অভিযানের খবর পেয়ে কে বা কারা স্থানীয় একটি মসজিদের মাইকে থেকে তারাপাশায় ডাকাত ঢুকেছে বলে প্রচার করে। কিন্তু এলাকাবাসী গিয়ে দেখেন সেখানে ডাকাত নয় বরং পুলিশ রয়েছে। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি। পরে এসব চিনি দুটি ট্রাক ও একটি পিকআপে ভরে রাজনগর থানায় নেয়া হয়।

 

 

কামারচাক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

 

এ ব্যাপারে রাজনগর থানার ওসি শাহ মোহাম্মদ মোবাশ্বির বলেন, আতাউর রহমানের একটি গুদাম থেকে ২৩১ বস্তা চিনি আমরা উদ্ধার করেছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। চিনি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com