Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর রাজনগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ৮টি ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারিকে নিয়ে শুক্রবার (২৫ অক্টোবর) দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারী মিছবাহ উল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য, মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর মু. আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার এম. শাহেদ আলী, জেলা নায়েবে আমীর মাওলানা মু. আব্দুর রহমান, জেলা সেক্রেটারী মু. ইয়ামির আলী, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা হারুনুর রশিদ তালুকদার।

 

 

সভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন। দলটির প্রত্যেক নেতাকর্মী এতোই যোগ্যতা সম্পন্ন যে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত শৃঙ্খলা আনয়ন ও নেতৃত্ব দেয়ার যোগ্যতা রাখেন। সাম্প্রতিক সরকার পতনের পর কেন্দ্রের প্রত্যেকটি সিদ্ধান্ত ও নির্দেশনা সর্বাত্মক পালন করার মাধ্যমে নেতাকর্মীরা তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। জামায়াতের আগামীদিনের কর্মসূচী হবে গণমানুষের আশা-আকাঙ্খা পূরণের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার পক্ষে। সেই কর্মসূচী বাস্তবায়নে তৃণমূলের প্রত্যেক নেতাকর্মীকে পূর্বের চেয়ে দূর্বার গতিতে কাজ করতে হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com