Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে এক সাথে একই মাদরাসার ৪ শিশু নিখোঁজ

মো. ফরহাদ হোসেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজারের রাজনগর উপজেলার সৈয়দনগর রহমানিয়া হাফিজিয়া এতিমখানা ও মাদরাসার ৪ জন শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় উপজেলা জুড়ে অবিভাবকদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুর ২টা থেকে তাদেরকে মাদরাসায় পাওয়া যাচ্ছে না। এঘটনায় রাজনগর থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিখোঁজ শিশুদের পরিবারের লোকজন ও মাদরাসা কর্তৃপক্ষ।

 

 

নিখোঁজ শিশুরা হলো- রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের আদমপুর গ্রামের মিজান মিয়ার ছেলে মো. শাহিদ মিয়া (১২), টেংরা ইউনিয়নের টগরপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাহি (১২), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সিরাজনগর গ্রামের মনির মিয়ার ছেলে মো. তুহিন মিয়া (১১), একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. এখলাছুর রহমান (১২)।

 

 

মাদরাসা কর্তৃপক্ষ ও শিশুদের পরিবারের সাথে কথা বলে জানা যায়, বুধবার মাদরাসার শিক্ষকরা শিশুদের নিয়ে যোহরের নামজ পড়তে যান। পরে দুপুর ২ টার দিকে খাবারের জন্য উপস্থিতি মিলাতে গেলে এই চারজনকে পাওয়া যায়নি। শিক্ষকরা ধারনা করছেন, সবাই নামাজে থাকার সময় পেছন থেকে তারা মসজিদ থেকে বেরিয়ে যায়। পরে আশেপাশের বিভিন্ন এলাকায় খুঁজে দেখা হয়। তাদের পরিবারকেও জানানো হয়। পরিবারের লোকজন তাদের আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে সন্ধান পাচ্ছেন না। তাদের সন্ধান পেতে এলাকায় মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে।

 

সৈয়দনগর রহমানিয়া হাফিজিয়া এতিমখানা ও মাদরাসার সহ-সভাপতি মো. রিয়াজ মিয়া বলেন, নিখোঁজের খবর জানার পর থেকে এখন পর্যন্ত হুজুররাসহ আমরা আশেপাশের বিভিন্ন এলাকায় খোঁজ চালিয়ে যাচ্ছি। তাদের সন্ধান পেতে রাজনগর থানায় সাধারণ ডায়েরি করা হবে। অবিভাবকরা আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজছেন। এলাকায় মাইকিং করা হচ্ছে।

 

নিখোঁজ শিশুদের সন্ধান পেলে ০১৭১৪-৭৮৭২৪৯ নম্বরে অথবা রাজনগর থানার ০১৩২০-১১৯৮৫৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এদিকে সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে গত কয়েকদিনে শিশুদের নিখোঁজ হওয়ার খবরে অজানা আতঙ্কে রয়েছেন অবিভাবকরা। বিদ্যালয় ও মাদরাসায় পড়ুয়া সন্তানদের একা ছাড়তে নিরাপদ বোধ করছেন না তারা।

 

 রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, (তদন্ত) মো. এমদাদুল হক বলেন, খবর পেয়ে আমরা মাদরাসায় গিয়েছি। ওই শিশুরা নামাযের সময় অগোচরে বের হয়ে গেছে বলে জেনেছি। আমরা তাদের খুঁজে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। অবিভাবক ও মাদরাসা কর্তৃপক্ষ খোঁজতে ব্যস্ত থাকায় এখনো সাধারণ ডায়েরি করেন নি। সন্ধ্যায় তারা আসবেন বলে জানিয়েছেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com