Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মৌলভীবাজারে মঈন উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারে মঈন উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কাজিরবাজার আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এই সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

ফাউন্ডেশনের চেয়ারম্যান মছলেহ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) বুলবুল আহমদ।

 

 

মছলেহ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. নিজাম আহমেদ চৌধুরী ও আপ্তাব উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: তাজ উদ্দিন, পাবলিক প্রসিকিউটর আব্দুল মতিন চৌধুরী, ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান জলিল উদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহুরুল ইসলাম, ফরহাদ উদ্দিন চৌধুরী বিপ্লব, সৈয়দ ইফতেখার হোসেন, খায়রুল হক চৌধুরী, বিএনপি নেতা মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, আজাদ, রহিম বেগ ও আব্দুল মুমিন চৌধুরী প্রমূখ।

 

পরে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও ডায়েরী তোলে দেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com