Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

রাজনগরে ভিক্ষাবৃত্তি থেকে বিকল্প পেশায় ফেরাতে ৯ জনকে দেয়া হলো রিকশা

মৌলভীবাজার প্রতিনিধি : / ৪১৬
প্রকাশিত : সোমবার, ৩ মার্চ, ২০২৫

সংসারের অনটনে কারণে ভিক্ষাবৃত্তির মাধ্যমে দীর্ঘদিন ধরে সংসার চালাচ্ছিলেন ৯ জন নারী-পুরুষ। ভিক্ষাবৃত্তি প্রবল আগ্রহ থাকার পরও আর্থিক পূঁজির অভাবে বিকল্প পেশায় ফিরতে পারছিলেন না। তাদের জন্য আত্মমর্যাদা নিয়ে জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি করে দিয়েছে রাজনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

 

সোমবার (৩ মার্চ) সকালে রাজনগর উপজেলার ৯ জন ভিক্ষুককে বিকল্প পেশায় ফেরাতে ব্যাটারি চালিত রিকশা দেয়া হয়েছে।

মৌলভীবাজারের রাজনগরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকার ভোগীদের মাঝে ব্যাটারি চালিত রিকশা বিতরণ করা হয়েছে।

 

রিকশা বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, ভিক্ষুক পূনর্বাসন কর্মসূচির মাধ্যমে তাদের স্বনির্ভর করে গড়ে তোলতে সরকার উদ্যোগ নিয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।

 

সুফলভোগীদের সতর্ক করে তিনি বলেন, ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য  সরকার ভিক্ষুদেরকে এই রিকশা দিয়েছে। এ উপকার ভোগ  করে ফের যদি কেউ ভিক্ষাবৃত্তি করেন তাদের  বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।

 

এসময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, মনসুরনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।