Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

রাজনগরে হাওরের রাস্তা থেকে অজ্ঞাত নারীর মৃ-ত-দে-হ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫

কাওয়াদিঘি হাওরের পথ ধরে অজানা গন্তব্যে যাচ্ছিলেন অজ্ঞাত পরিচয়ের নারী (৮০)। পাথিকের কাছে পানি চেয়েছিলেন। পানি পান করে কচুরিপানায় মাথা রেখে সেখানেই ঘুমিয়ে পড়েন তিনি। সেই ঘুমই তার জীবনের শেষ ঘুম হয়েছে।

 

 

সোমবার দুপুরে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বড়গাঁও এলাকায় কাওয়াদিঘি হাওরে যাওয়ার সড়ক থেকে ওই অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, অজ্ঞাত পরিচয়ের এক নারী হাওরে যাওয়ার সড়ক দিয়ে যাওয়ার পথে ক্লান্ত হয়ে পড়েন। সেখানে স্থানীয় কয়েকজন পথিকের কাছে পানি চাইলে তারা একটি পাত্রে তাকে পানি দেন। পরে সড়কেই কচুরিপানার উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন তিনি। প্রথমে রাস্তা দিয়ে চলাচলকারী মানুষ তাকে ঘুমিয়ে আছেন মনে করলেও পরে তিনি মারা গেছেন বুঝতে পারেন। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। তার পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআই এর সদস্য কাজ করছেন।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদুল হাসান খান বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। সুরতহালে তার দেহে আঘাতের কোনো চিহ্ন ছিল না। অসুস্থ হয়ে রাস্তার উপর ঘুমিয়ে থাকার সময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com