Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মসজিদ-মাদরাসায় পানির ফিল্টার দিল রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি পর্তুগাল

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মসজিদ-মাদরাসায় ৪৮টি পানির ফিল্টার বিতরণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও মুসল্লিদের সুপেয় পানির ব্যবস্থা করতে এ উদ্যোগ নিয়েছে পর্তুগালে বসবাসরত প্রবাসীদের সংগঠন ‘রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি পর্তুগাল’। 

রোববার দুপুরে পাঠানটুলা জামে মসজিদে এ অনুষ্ঠান শেষে উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৪৮টি মসজিদ পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ ও ইমামদের কাছে হস্তান্তর করা হয়।

 

রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি পর্তুগাল এর সাংগঠনিক সম্পাদক শেখ মু. সুয়েব উদ্দীনের সভাপতিত্বে ও রাজনগর কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশিদ বকসের সঞ্চালনায় পানির ফিল্টার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমির ও রাজনগর আইডিয়েল হাইস্কুলের শিক্ষক আবুর রাইয়ান শাহীন, পাঠানটুলা জামে মসজিদের সেক্রেটারি শামছুল হক খোকন, রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি পর্তুগালের প্রচার সম্পাদক রামিম আহমদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পর্তুগালে বসবাসরত রাজনগরের প্রবাসীদের নিয়ে এই সংগঠন আত্মপ্রকাশের পর থেকে সাধ্যমতো মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের পাশাপাশি অস্বচ্ছল ও দুর্দশাগ্রস্ত মানুষের জন্য এই সংগঠন কাজ করেছে। এবার মসজিদ-মাদরাসায় শিক্ষার্থী ও মুসল্লিদের জন্য পানির ফিল্টার বিতরণ করছে। ভবিষ্যতে সবার সহযোগিতা পেলে ব্যপকভাবে এ কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com